স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন দায়িত্ব পেলেন শান্ত

নাজমুল হাসান শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হাসান শান্ত। ছবি : সংগৃহীত

এবার নতুন দায়িত্ব পেলেন নাজমুল হাসান শান্ত। কিছু দিন আগেও যিনি অধিনায়কের ভূমিকায় ছিলেন সেই শান্তই এবার পেলেন সহ-অধিনায়কের দায়িত্ব। অধিনায়কত্ব থেকে সরানোয় নাখোশ ছিলেন; তবে সহ-অধিনায়ক করায় কী সন্তুষ্ট?

প্রধান নির্বাচক হাবিবুল বাশার অবশ্য আজ সুষ্পষ্ট করেছেন বিষয়টি। তিনি বলেন, ‘আমি পেছনে তাকাতে চাই না। আগে যারা কাজ করেছেন, নিশ্চয়ই কোনো পরিকল্পনা নিয়েই করেছেন। আমরা সবার সাথেই আলোচনা করেছি।’

হাবিবুল বাশারের ভাষ্যমতে, ‘ক্যাপ্টেন্সি বোর্ড ঠিক করে, এটা তো জানেন। মিরাজ যেহেতু বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন, তার সাথে অবশ্যই আলাপ করেছি। পরবর্তীতে যে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা হবে, এখনও স্কোয়াড দিচ্ছি না তবে তার সাথেও আলাপ করেছি দল করার আগে। এমন না যে সবসময় আমাদের মতের মিল হবে। সবসময় দ্বিমত হবে এমনও না। তবে অবশ্যই আলাপ করব। ২-৩ বার আমরা বসেছি ফাইনাল করার আগে। সহ-অধিনায়কের সাথে আলাপ করি এমনও না। মূল প্রায়োরিটি তো ক্যাপ্টেন। ২-১ জনের ভাবনা নেইনি এমন না, টুকটাক কথা হয়েছে।’

এদিকে ব্যাট হাতে শান্তর কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পাওয়া যাচ্ছে না। এ বিষয়েও কথা বলেছেন প্রধান নির্বাচক। বাশার বলেন, ‘শান্ত কিন্তু আমাদের অন্যতম সেরা ব্যাটার, যাকে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করে থাকি। সে সে তেমন টাচে নেই। তবে অতীতে অনেক ভালো ইনিংস আছে তার। তেমন খারাপও খেলেনি। তবে অবশ্যই আরও ভালো পারফরম্যান্স আশা করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X