কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই বছর পর শান্তর সেঞ্চুরি, স্বস্তিতে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মুখে বাংলাদেশকে রক্ষা করলেন নাজমুল হোসেন শান্ত। সেসঙ্গে দুই বছর পর ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পেলেন টাইগার এ ব্যাটসম্যান।

টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ৯ রানে ২ উইকেট এবং পরে দলীয় ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান রানের খাতা খোলার আগেই বিদায় নেন এবং আগের ম্যাচের সফল ব্যাটার তানজিদ হাসান তামিম ফেরেন মাত্র ১ রান করে। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার (১৮)।

শুরুর সেই ধাক্কা সামলে চতুর্থ উইকেটে লিটন কুমার দাসের সঙ্গে ১৬০ রানের বিশাল এক জুটি গড়েন শান্ত। কিউই বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে লিটন তুলে নেন ফিফটি, তবে ব্যক্তিগত ৭৬ রানে আউট হলে এই জুটির সমাপ্তি ঘটে।

লিটন ফিরলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন শান্ত। ১১৪ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এটি ছিল ওয়ানডেতে ২০ ইনিংস এবং দীর্ঘ দুই বছর পর তার প্রথম শতরান।

কাকতালীয়ভাবে তার আগের সেঞ্চুরিটিও এসেছিল চট্টগ্রামের এই মাঠেই। ২০২৪ সালের ১৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছিলেন।

সেঞ্চুরির পর রানের গতি বাড়াতে গিয়ে ৪৩তম ওভারে লেনক্সের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন নাজমুল। বিদায়ের আগে ১১৯ বলে ১০৫ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৭ রান।

বর্তমানে উইকেটে রয়েছেন নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ ১৫ এবং ২১ রানে অপরাজিত তাওহীদ হৃদয়। শান্তর এই শতকের ওপর ভর করেই বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১০

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১১

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১২

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৩

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৪

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৫

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৬

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৭

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৮

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৯

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

২০
X