স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৪:১৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন মেহেদি মিরাজ। ছবি : সংগৃহীত
দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন মেহেদি মিরাজ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াডে যুক্ত করা হয়েছে শেখ মেহেদী হাসানকে। ঘোষিত স্কোয়াডে মেহেদীকে রাখা না হলেও এবার যুক্ত করা হলো। এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট করার সময় মাথায় বলের আঘাত পান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। ১২ ঘণ্টা পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় চলে যান মিরাজ। তৃতীয় ওয়ানডের আগে যোগ দিয়েছেন অনুশীলনেও। তবে ম্যাচে নামার ফিটনেস আছে কিনা তা কাল আরও পরীক্ষানিরীক্ষা করা হবে বলে জানিয়েছে বিসিবি।

বাংলাদেশের হয়ে ১১ ওয়ানডে খেলেছেন শেখ মেহেদী হাসান। সর্বশেষটি ২০২৩ সালের নভেম্বর মাসে, অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে স্মরণীয় দুই জয়ের পর এবার ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুরে খেলা শুরু হবে সকাল ১১টায়। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা, সিরিজ জয়ও নিশ্চিত।

একনজরে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের স্কোয়াড :

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, শেখ মেহেদী হাসান।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাট কুহনেম্যান, মারনাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাট রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১০

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১১

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১২

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৩

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৫

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৬

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৭

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৮

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৯

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

২০
X