কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

অভিনেত্রী আসমা ঝিলিক। ছবি : সংগৃহীত
অভিনেত্রী আসমা ঝিলিক। ছবি : সংগৃহীত

রাজধানী ধানমন্ডির একটি হাসপাতাল ভবনের ওপর থেকে ফেলে আসমা ঝিলিক নামে এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) এ ঘটনা ঘটে।

এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তার স্বামী সাইফুল্লাহ তাকে ভবন থেকে ফেলে হত্যা করেছেন।

এদিকে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওপর থেকে ফেলে দেওয়ার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, ‘এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদঘাটিত হবে।’

আসমা ঝিলিক একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাতেও একটি চরিত্রে কাজ করেছিলেন। পাশাপাশি তার বেশকিছু সিনেমা নির্মাণাধীন ছিল বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X