স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ

বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার তেমন সম্ভাবনা নেই।ছবি : সংগৃহীত
বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার তেমন সম্ভাবনা নেই।ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে শুভসূচনা করে লিটন দাসের দল। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। সুবর্ণ সুযোগটা নিশ্চিতভাবেই হারাতে চাইবে না টাইগাররা।

টি-টোয়েন্টি ক্রিকেটে এমনিতে ফর্মটা বেশ ভালোই বাংলাদেশ দলের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও জয় আছে পাকিস্তান, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের বিপক্ষে, বিদেশে সিরিজ জয় আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষেও। এশিয়া কাপটাও মন্দ যায়নি। বিশ্বকাপ খেলা না হলেও বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া হয়েছিল একদম পুরোদমে।

বর্তমান দলের ভারসাম্য বেশ ভালোই। অধিনায়ক লিটন দাসের ফর্মটা বেশ জরুরি দলের জন্য। বর্তমান টি-টোয়েন্টি দলের সেরা ব্যাটার তিনিই। লিটন রান পেলেই বদলে যায় দলের চেহারা। প্রথম ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি অধিনায়ক লিটন দাস। যদিও জিততে অতটা বেগ পেতে হয়নি দলকে। তবে লিটনের রান পাওয়া দলের জন্য অবশ্যই বাড়তি সুবিধা।

চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে আগে ব্যাট করতে নামলে বড় রান পেতে হবে। পরে ব্যাট করলে বড় রান তাড়া করতে হবে। প্রথম ম্যাচের তুলনায় ব্যাটারদের জ্বলে ওঠার তাই কোনো বিকল্প নেই। সেই তুলনায় বোলিং নিয়ে কিছুটা নির্ভার থাকতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। পেস ইউনিট, স্পিন ইউনিট দুই বিভাগেই টাইগার বোলাররা ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন। প্রথম ম্যাচেও খারাপ করেননি বোলাররা। দুর্দান্ত এক শেষ ওভারে মাত্র ৬ রান দিয়ে নজর কেড়েছেন রিপন মণ্ডল। মূল বোলারদের অনুপস্থিতিতে দলের আশেপাশের বোলারদের চেখে দেখা যাচ্ছে দারুণভাবে। বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার তেমন সম্ভাবনা নেই। প্রথম ম্যাচের একাদশকেই দ্বিতীয় ম্যাচে খেলাতে পারে বাংলাদেশ।

অন্যদিকে নিউজিল্যান্ডের দলটাও ওয়ানডের মত কিছুটা অনভিজ্ঞ। প্রথম ম্যাচে খেলা হয়নি অধিনায়ক টম ল্যাথামের। সেরে উঠতে না পারলে আরও একবার নিক কেলির নেতৃত্বেই মাঠে নামতে হবে নিউজিল্যান্ডকে। একাদশে ইশ সোধিকে বসিয়ে জেডন লেনক্সকে খেলাতে পারে কিউইরা।

অভিজ্ঞতা, ফর্মের বিচারে হয়ত কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ। তবে ডু অর ডাই ম্যাচে কিউইরাও হাল ছেড়ে দিতে চাইবে না। দুই দলের মাঠের লড়াইটা সেয়ানে সেয়ানে হবে বলেই আশা করা যাচ্ছে। তবে ছন্দে থাকা বাংলাদেশ এই ম্যাচটা জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে যেকোনো মূল্যে। সেক্ষেত্রে চট্টগ্রামের রানপ্রসবা উইকেটকে কোন দল কত ভালোভাবে কাজে লাগাতে পারে সেখানেই নির্ভর করছে ম্যাচের গতিপথের অনেকটাই।

২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ :

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড :

টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X