স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০২:৫৮ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনের রাস্তায় আইসক্রিম খাচ্ছেন পাপন, নেট দুনিয়ায় ছবি ভাইরাল

লন্ডনের রাস্তায় আইসক্রিম খাচ্ছেন নাজমুল হাসান পাপন। ছবি: অলিউল্লাহ নোমান
লন্ডনের রাস্তায় আইসক্রিম খাচ্ছেন নাজমুল হাসান পাপন। ছবি: অলিউল্লাহ নোমান

বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপন এখন অতীত। দীর্ঘ প্রায় দুই বছর ধরেই দেশের বাইরে অবস্থান করছেন তিনি। তবে কোথায়, কখন কী করছেন, সামাজিক মাধ্যমের বরাতে দ্রুতই পৌঁছে যায় দর্শকদের কাছে। সেরকমই একটি ছবি নিয়ে এখন চলছে ব্যাপক আলাপ-আলোচনা।

লন্ডনের রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছেন পাপন। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান সামাজিক মাধ্যমে তার এই ছবি মঙ্গলবার মধ্যরাতে পোস্ট করেন। পাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্ত-সমর্থকেরা নানারকম মন্তব্য করছেন। এক সময়ের প্রভাবশালী বিসিবি সভাপতির এমন অবস্থা দেখে স্বাভাবিকভাবেই অনেকে ধাক্কা খেয়েছেন।

পাপনের প্রবাসজীবনের ছবি যে এই প্রথম ভাইরাল হয়েছে তা নয়। এর আগেও তাকে লন্ডনের সুপার শপে, আবার যুক্তরাজ্যের রাজধানী শহরের কোন এক এলাকায় হাঁটতে দেখা গেছে। অথচ দুই বছর আগেও পরিস্থিতি ছিল ভিন্ন। বিসিবিতে ছিল পাপনের দোর্দণ্ড প্রতাপ। ২০১২ সালে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন পাপন। ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপিও। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার বিসিবি অধ্যায় শেষ হয়ে যায়। লন্ডন থেকেই তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সে বছরের ২১ আগস্ট।

পাপনের পদত্যাগের পর তিন সভাপতি এসেছে বিসিবিতে। আট মাস ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে অপসারিত করেছিল। ২০২৫ সালের ৩১ মে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রধানের চেয়ারে বসেছিলেন। সে বছরের ৬ অক্টোবর নির্বাচনের পর ফের বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। এ বছরের ৭ এপ্রিল এনএসসি বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ আরও বাড়ল

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ২

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

১০

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

১১

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১২

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

১৩

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১৪

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১৫

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১৬

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

১৭

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

১৮

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

১৯

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

২০
X