শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৬:১৭ পিএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্বস্তিতেই দ্বিতীয় দিন পার করল বাংলাদেশ

পাকিস্তানের একটি মাত্র উইকেট লাভ করেন মেহেদি হাসান মিরাজ। ছবি : ক্রিকইনফো
পাকিস্তানের একটি মাত্র উইকেট লাভ করেন মেহেদি হাসান মিরাজ। ছবি : ক্রিকইনফো

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনে সুবিধে করতে পারেনি বাংলাদেশ। আজ মাত্র ৭৫ রানেই ৬ উইকেট হারিয়ে ৪১৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান। অর্থাৎ সফরকারী বোলাররা ভালো করলেও হতাশ করেছেন তাসকিন-নাহিদ-এবাদতরা। যদিওবা ম্যাচে এখনও ২৩৪ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১৩ রান করে থামে বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে জবাব দিতে ওপেনিংয়ে নামেন আজান আওয়াইস এবং ইমাম-উল-হক। শুরু থেকেই দেখেশুনে এগিয়েছেন দুজন। সুযোগ পেলে রানও বের করেছেন। প্রায় পাঁচের আশপাশে রান রেট ধরে রেখে এগিয়েছেন দুই ওপেনার। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন চৌধুরী ২-১টি সুযোগ সৃষ্টি করলেও সেগুলো লুফে নিতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা। চা বিরতির আগে উইকেট হারায়নি পাকিস্তান। বিনা উইকেটে ৫০ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে তারা।

চা বিরতির পরেও ছুটেছেন ইমাম এবং আজান। দলের রান পেরিয়েছে। ১০০ পেরিয়েই ভেঙেছে ওপেনিং জুটি। ৭২ বলে ৪৫ রান করা ইমামকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ইমামের বিদায়ের পর ক্রিজে আসেন আব্দুল্লাহ ফজল। আজান এবং ফজলের ব্যাটে এগিয়েছে পাকিস্তানের ইনিংস। শেষ বিকেলে কৌশলী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। নেননি কোনো ঝুঁকি। শেষ দিকে কিছুটা কমেছে পাকিস্তানের রানের গতি। উইকেটে টার্নও বেড়েছে। তবে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে টাইগার স্পিনারদের সামলেছেন পাকিস্তানের ব্যাটাররা।

শেষ পর্যন্ত আর বিপদ হয়নি। ৪৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ১৩৩ বলে ৮৫ রান করে টিকে ছিলেন আজান। ৭৮ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন ফজল। এখনও ২৩৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ১ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১০

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১১

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১২

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৩

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৪

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১৫

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১৬

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৭

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৮

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৯

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

২০
X