স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে খেলে জায়গা পেলেন পাকিস্তান দলে

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে দল হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বাবর আজম। ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে দল হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বাবর আজম। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। তবে পিএসএলের পারফরম্যান্সের সৌজন্যে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন বাবর। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে অবশ্য খেলতে পারেননি। কিন্তু দ্বিতীয় টেস্টে ফিরেই নিজেকে মেলে ধরেন বাবর। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই ঔজ্জ্বল্য ছড়িয়েছেন বাবর আজম। তারই পুরস্কার নগদ পেয়ে গেলেন এই তারকা ব্যাটার। আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারের দলে জায়গা করে নিয়েছেন বাবর আজম।

৩০ মে শুরু হতে যাওয়া ঘরের মাঠের এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে একাধিক চমক থাকলেও সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া।

নতুন ঘোষিত স্কোয়াডে আরও ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান এবং পেসার নাসিম শাহ। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে খেলেছিলেন বাবর ও নাসিম। সেই সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয় পেয়েছিল। শাদাব শেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।

পিএসএলে দারুণ পারফরম্যান্স করে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হওয়া চ্যাম্পিয়ন স্পিনার সুফিয়ান মুকিমও দলে জায়গা পেয়েছেন। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৫ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

অন্যদিকে, মার্চে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে অভিষেক পাওয়া বেশ কয়েকজন খেলোয়াড় এবার বাদ পড়েছেন। বাদ পড়াদের তালিকায় আছেন ফয়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সাদ মাসুদ।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজী ঘোরী (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন ও সুফিয়ান মুকিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুগ্মসচিব হলেন আরও ৭ কর্মকর্তা

সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

ব্রিটিশ রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানের

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

সন্ধ্যা ৭টায় শপথ নেবেন চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর

মৌলভীবাজারে পানিবন্দি ১৫ হাজার মানুষ

ইরানের হরমুজ তীরবর্তী বন্দরে একাধিক বিস্ফোরণ

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে পারেন যারা

১০

বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

১১

তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

১২

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪

১৩

রিভেরি স্কুল চালাবে রিভেরি ফাউন্ডেশন আর ইশতিয়াক সাদেকের এইস

১৪

লামায় পানিবন্দি ৩০ হাজার মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন

১৫

পর্তুগালের নতুন কোচ হচ্ছেন হোর্হে জেসুস, বেড়ে গেল রোনালদোর খেলার সম্ভাবনা

১৬

দেশের সব মাদ্রাসা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

১৮

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

১৯

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

২০
X