বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম। ছবি : সংগৃহীত
ওয়াসিম আকরাম। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে টাইগাররা। প্রথমবারের মতো টানা টেস্ট জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টাইগারদের এই সাফল্যে বিশেষ অবদান রেখেছেন তরুণ পেস সেনসেশন নাহিদ রানার।

তাই সিলেট টেস্ট শেষে নিজের এক্স হ্যান্ডলে নাহিদ রানার ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

ওয়াসিম আকরাম লিখেছেন, ‘বাংলাদেশের কাছে টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে পরাজিত হতে দেখে সত্যিই হতাশ। বিজয়ীদের পূর্ণ প্রশংসা ও কৃতিত্ব প্রাপ্য, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশের পিচগুলো আগে নিচু, ধীরগতির এবং টার্নিং ছিল, কিন্তু এখন তারা দুর্দান্ত টেস্ট পিচ তৈরি করছে। যা তাদের দ্রুত উন্নতি করতে থাকা পেস বোলারদের সাহায্য করছে।’

এসময় তিনি আরও বলেন, ‘পেস আক্রমণেই পাকিস্তানকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন এই ফরম্যাটে সেরাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। আর কী অসাধারণ প্রতিভা নাহিদ রানা, তার খেলা দেখাটা এক দারুণ অভিজ্ঞতা। অভিনন্দন বাংলাদেশ।’

প্রসঙ্গত, দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট ১০৪ রানে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিসরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

১০

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১১

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১২

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৬

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৭

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৮

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৯

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

২০
X