স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সিরিজের আগেই গুরুকে হারালেন নাহিদ-মোস্তাফিজরা

শন টেইট। ছবি : সংগৃহীত
শন টেইট। ছবি : সংগৃহীত

আর মাত্র দিন চারেক পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের লড়াইয়ে নামবে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এ সিরিজের আগেই কিনা নাহিদ-মোস্তাফিজরা হারালো তাদের গুরুকে। চুক্তি শেষ হওয়ার আগেই বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন সাবেক অজি তারকা শন টেইট। আজ বৃহস্পতিবার (৪ জুন) নিজের পদত্যাগের বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন টেইট। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সরে দাঁড়িয়েছি।’

তবে দায়িত্ব ছাড়ার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি টেইট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। গত বছরের মে মাসে পেস বোলিং কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর পরের গল্পটা সবার জানা। বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে আরও নিখুঁত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে তরুণ পেস তুর্কি নাহিদ রানাকে গড়ে তুলতে তার ভূমিকা অনস্বীকার্য। তার অধীনে একের পর এক সাফল্য উপহার দিয়ে গেছেন তাসকিনরা।

অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের আগে তার পদত্যাগ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। কারণ নিজ দেশ হওয়ায় তাদের সম্পর্কে কোচিং প্যানেলে সবচেয়ে বেশি ধারণা ছিল তারই। বাংলাদেশের আগে আফগানিস্তান ও পাকিস্তান দলের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, টেইটের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজে দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক পেসার তালহা যুবায়ের।

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৫০ ওভারের ম্যাচ খেলতে শেষবার তারা ঢাকায় পা রেখেছিল ২০১১ সালে। ওই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

আগামী ৯ জুন থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের লড়াই। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ১১ জুন আর শেষ ম্যাচ মাঠে গড়াবে ১৪ জুন। সব ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুদল পাড়ি দেবে চট্টগ্রামের উদ্দেশে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন মুখোমুখি হবে দুদল।

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১০

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১১

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১২

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৩

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৪

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৫

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৬

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৭

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৮

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৯

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

২০
X