কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : ১১ জুন ২০২৬, ০২:১২ এএম
অনলাইন সংস্করণ

১১ রানে হারল বাংলাদেশ নারী দল

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি ১১ রানের পরাজয়ের স্বাদ পেয়েছে।

ম্যাচে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড নির্ধারিত ওভারে ১৪৩ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ লড়াই করলেও ১৩২ রানে গুটিয়ে যায়। ফলে প্রস্তুতি ম্যাচে ১১ রানের জয় তুলে নেয় আইরিশরা।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। এরপর ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তার দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান।

দারুণ ব্যাটিং করা জুয়াইরিয়া ৩৮ বলে অর্ধশতক পূর্ণ করেন। তবে ব্যক্তিগত ৫০ রানে তার ইনিংসের ইতি ঘটে। অন্যদিকে ৪০ বলে ২৭ রান করে আউট হন শারমিন। তাদের বিদায়ের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। জ্যোতি ১৯ ও স্বর্ণা ১২ রান করেন। এছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতেই আইরিশদের চাপে ফেলে বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম চার ওভারের মধ্যেই দুই ওপেনারকে ফিরিয়ে দেয় তারা। অ্যামি হান্টার করেন ১৯ রান, আর আলানা ডালজেল খাতা খোলার আগেই বিদায় নেন।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। ১১ নম্বরে নেমে মাত্র ৮ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ বাড়িয়ে দেন আভা ক্যানিন। আইরিশদের বাকি কোনো ব্যাটার ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X