বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা । ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা । ছবি: সংগৃহীত

খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করতে পারেননি ফাতেমা তুজ জোহরা। বাংলাদেশের হয়ে নারী ক্রিকেটারের ক্যারিয়ার থামে ৩ ম্যাচেই।

তবে খেলোয়াড়ি ক্যারিয়ার দ্রুত শেষ হলেও ক্রিকেটের সঙ্গে পথচলা থামিয়ে দেননি তিনি। যুক্ত হন কোচিং পেশায়। সেখানে সাফল্যেই পাচ্ছেন ফাতেমা। সেই ধারাবাহিকতায় এবার কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন তিনি। কোচ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এই ব্যাটার।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ফাতেমা কোচিং ক্যারিয়ারের শুরুটা করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দিয়ে। পরে ২০১১ সালে নারী জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দেন। ২০১৭ সালে দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচের দায়িত্বও পালন করেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে কাজ শুরু করেন ফাতেমা। শুরুটা হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে। ২০২২ সালে মালদ্বীপ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। ২ বছর তাদের হয়ে কাজ করার পর চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচের দায়িত্ব নেন তিনি।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X