বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

শঙ্কা থাকলেও স্কোয়াডে রয়েছে মিরাজ। ছবি : সংগৃহীত
শঙ্কা থাকলেও স্কোয়াডে রয়েছে মিরাজ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অপরিবর্তিত স্কোয়াডই রেখে দিয়েছে বাংলাদেশ। শুরুতে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড দেওয়া হয়। এবার তৃতীয় ওয়ানডেতেও সেই স্কোয়াডই রাখা হলো।

স্কোয়াডের বড় চমক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। যিনি প্রথম ওয়ানডেতে ম্যাচ জেতানো পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। সাথে নির্বাচকদের আস্থার প্রতিদানও দিয়েছেন। এছাড়া অজিদের প্রথম দুই ওয়ানডেতে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ২০০৫ সালের পর অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় ছিল না বাংলাদেশ। এবার দীর্ঘ ২১ বছর পর এলো টানা দুটি।

স্মরণীয় দুই জয়ের পর এবার ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুরে খেলা শুরু হবে সকাল ১১টায়। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা, সিরিজ জয়ও নিশ্চিত।

একনজরে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা। অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাট কুহনেম্যান, মারনাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাট রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X