স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

লিটন, নাহিদ ও শরীফুল। ছবি : সংগৃহীত
লিটন, নাহিদ ও শরীফুল। ছবি : সংগৃহীত

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না লিটন দাস, প্রথম টেস্টে খেলার সম্ভাবনা ক্ষীণ শরীফুল ইসলামেরও। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বিসিবি।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নাহিদ রানা। সেই চোট তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকেও ছিটকে দিল। বোলিংয়ের সময় বাঁ পাশের সাইড স্ট্রেন (পাঁজরের পাশের পেশিতে টান) চোট পান নাহিদ। পরে স্ক্যানে তার গ্রেড-২ সাইড স্ট্রেন নিশ্চিত হয়েছে। সুস্থ হতে তার আনুমানিক চার সপ্তাহ সময় লাগবে। এরপর ওয়ার্কলোড বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার খেলা হচ্ছে না।

আরেক পেসার শরীফুল ইসলামকেও প্রথম টেস্টে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিসিবি জানিয়েছে, তার পুনর্বাসন–প্রক্রিয়ায় ভালো অগ্রগতি হয়েছে। ২৯ জুলাই থেকে তিনি আবার বোলিং শুরু করবেন। ১২ আগস্ট নাগাদ তার একটি ফিটনেস অ্যাসেসমেন্ট হওয়ার কথা আছে। ওয়ার্কলোড ও চিকিৎসকের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করা হতে পারে।

একই অবস্থা উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসেরও। তিনিও খেলতে পারছেন না প্রথম টেস্টে, সম্ভাবনা আছে দ্বিতীয় টেস্টে মাঠে নামার। বাঁ পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস। সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে তার চিকিৎসা চলছে। ২৮ জুলাই থেকে তার প্রগ্রেসিভ রানিং ও কন্ডিশনিং প্রোগ্রাম শুরু করার কথা রয়েছে। ১৩ আগস্ট নাগাদ তার ফিটনেস পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে বিসিবির। পুনর্বাসন শেষ করা ও ফিটনেস ছাড়পত্র পাওয়া সাপেক্ষে দ্বিতীয় টেস্ট থেকে লিটনকে পাওয়ার আশা করছে বিসিবি।

টেস্ট দলের সদস্য নন—এমন দুজন ক্রিকেটারেরও চোটের খবর দিয়েছে বিসিবি। এর মধ্যে জিম্বাবুয়েতে গিয়ে চোটে পড়া মোস্তাফিজুর রহমান দ্য হানড্রেডে খেলতে পারেননি। বিসিবি জানিয়েছে, তিনি এখন ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফ মাসলের চোট থেকে সেরে উঠার প্রক্রিয়ায় আছেন।

এই বাঁহাতি পেসারের জুলাইয়ের শেষ দিকে ফিটনেস পরীক্ষা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী বোলিং ওয়ার্কলোড বাড়াতে পারলে ১৮ আগস্টের পর মোস্তাফিজকে দল নির্বাচনের জন্য বিবেচনা করা হবে।

দীর্ঘদিন ধরে চোটে থাকা আরেক পেসার তানজিম হাসানেরও সম্প্রতি ফলোআপ স্ক্যান করা হয়েছে। একজন বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার পর তিনি তার পুনর্বাসন কর্মসূচি চালিয়ে যাবেন এমন সিদ্ধান্ত হয়েছে।

৮ থেকে ১০ সপ্তাহ পর তার আরেকটি স্ক্যান করা হবে। ফ্র্যাকচার বা হাড়ের ক্ষত কতটা নিরাময় হচ্ছে, তার ওপর ভিত্তি করে মাঠে ফেরার সময়সীমা নির্ধারিত হবে। আপাতত চলতি বছরের শেষের দিকে তিনি মাঠে ফিরতে পারেন। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। ২২ আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু হবে ম্যাকাইতে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১০

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

১২

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১৩

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১৪

নির্ভরা

১৫

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১৬

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১৭

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১৮

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১৯

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

২০
X