স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৯:৪৭ এএম
আপডেট : ০৩ মে ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

ম্যাচ ফি নয়, বোনাস বাড়ছে টাইগারদের

অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত
অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

২০২৪ সালে তিন ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ার কথা ছিল। তবে আপাতত এবার আর তা বাড়নো হচ্ছে না। ম্যাচ ফির পরিবর্তে ক্রিকেটারদের পারফরম্যান্স বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে ম্যান ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ক্রিকেট অপারেশন্স কমিটি।

৬ লাখ থেকে টেস্টের ম্যাচে ফি বাড়িয়ে প্রস্তাব করা হয় ৮ লাখ। একই ভাবে ওয়ানডের ম্যাচ ফি ৩ থেকে ৪ লাখ এবং টি-টোয়েন্টির ম্যাচ ফি ২ থেকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছিল আড়াই লাখ টাকা।

তবে সভায় এই প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি করেন বিসিবির দুই পরিচালক। সে সময় তারা ম্যাচ ফির পরিবর্তে ক্রিকেটারদের অনুপ্রেরণা বৃদ্ধি করতে পারফরম্যান্স বোনাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন।

জালাল ইউনুস বলেন, সেই প্রস্তাব মেনেই আপাতত পারফরম্যান্স বোনাস দেওয়া হবে। তবে ম্যাচ ফি বাড়ানো নিয়ে আলোচনা চলছে। সর্বশেষ প্রায় ৪ বছর আগে বাড়ানো হয়েছিল ক্রিকেটারদের ম্যাচ ফি। ২০২০ সালে ম্যাচ ফি বাড়ানোর আগে টেস্টে ৩ লাখ ৫০ হাজার, ওয়ানডের ২ লাখ ও টি-টোয়েন্টিতে ১ লাখ ২৫ হাজার টাকা করে পেতেন ক্রিকেটাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X