স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৮:৫১ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-নেদারল্যান্ডসের অধিনায়ক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-নেদারল্যান্ডসের অধিনায়ক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-নেদারল্যান্ডসের লক্ষ্য অভিন্ন, জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই দুদলের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দিয়েছিল বৃষ্টি। ফলে ম্যাচের টস হয় দেরিতে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হওয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা।

অন্যদিকে বোলিংয়ে শক্তি বাড়িয়েছে নেদারল্যান্ডস। ব্যাটার তেয়া নিদামাউনুরুর পরিবর্তে অফ স্পিনার আরিয়ান দত্তকে ফেরানো হয়েছে একাদশে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে মিলিয়ে নেদারল্যান্ডসের কাছে ৩টি হেরেছে বাংলাদেশ। আর জয় রয়েছে ৪টিতে।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের ইডেন গার্ডেন্সে ডাচদের কাছে হেরে গিয়েছিল টাইগাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় টাইগাররা। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল।

এবার ডাচদের হারালে সুপার এইটের দৌড়ে অনেকখানিক এগিয়ে যাবে চন্ডিকা হাথুরেসিংহের শিষ্যরা। নেদারল্যান্ডসের জন্যও একই সমীকরণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় ডাচরা।

বৃষ্টিতে এ ম্যাচ পরিত্যক্ত হলে লাভবান হবে শ্রীলঙ্কা। বেড়ে যাবে লঙ্কানদের সুপার এইটে খেলার সম্ভাবনা। আর এ ম্যাচের যে কোনো ফলাফল বেজে যাবে তাদের বিদায়ের ঘণ্টা।

দুই দলের একাদশ

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস : মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড অ্যাঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X