স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৯:১১ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তানজিমের জোড়া আঘাতে চাপে ভারত

উইকেট শিকারের পর টাইগারদের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর টাইগারদের উল্লাস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে ফর্মহীন বিরাট কোহলি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব।

এরপর প্রথম বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। কিন্তু পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তিন বলে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারত।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে অর্ধশতক উইকেটের মালিক হন সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসা বাংলাদেশের অলরাউন্ডারের প্রথম ওভারে ১৫ রান তোলেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি।

তবে নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ভারতীয় অধিনায়ক রোহিতকে সাজঘরে ফেরান সাকিব। মিড অফে ডানহাতি এই ব্যাটারের ক্যাচ লুফে নেন জাকের আলী অনিক।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার এইটে। সেই লক্ষ্য পূরণের পর এবার সেমিফাইনালে খেলার স্বপ্ন টাইগারদের। সেরা আটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেই স্বপ্ন পূরণে বড় ধাক্কা খায় নাজমুল হোসেন শান্তর দল।

সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে এবার ভারতের মুখোমুখি বাংলাদেশ দল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার (২২ জুন) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটিকে কাজে লাগানোর লক্ষ্য টাইগারদের। এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বাদ দিয়ে, একাদশে নেওয়া হয়েছে জাকের আলী অনিককে। আর অপরিবর্তি একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।

দুই দলের একাদশ

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

ভারত : বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১০

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১১

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১২

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৩

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৫

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৬

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৭

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৮

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৯

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

২০
X