কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ডট বিডি ও ডট বাংলা নিবন্ধন উন্মুক্তের নির্দেশ পলকের 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের প্রধান সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের প্রধান সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

আগামী দুই সপ্তাহের মধ্যে ডট বিডি এবং ডট বাংলা ডোমেইন নিবন্ধন উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের প্রধান সম্মেলন কক্ষে ডোমেইনসংক্রান্ত ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নম্বর (আইসিএএনএন) আউটরিচ প্রোগ্রামে এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। বিটিআরসি, ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার্স (আইকান) এবং বাংলাদেশ ডোমেইন ইন্ডাস্ট্রির সমন্বিত উদ্যোগে দুদিন ধরে চলবে এ অনুষ্ঠান।

বেসরকারি খাত যেন সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের নিবন্ধন নিতে পারে সেজন্য বিটিসিএলকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে পলক বলেন, জুলাইয়ের শেষ সপ্তাহে এটি ওপেন (উন্মুক্ত) করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক দিনে নিবন্ধন দিচ্ছে, কিন্তু এক দিনে দেওয়াটা সফলতা নয়। ১ মিনিটে দিতে পারতে হবে। এ বিষয়ে বিটিআরসিকে দুই সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

পলক আরও বলেন, ডোমেইন যারা দেখভাল করছেন, সেগুলো যেন আন্তর্জাতিক গাইডলাইন ফলো করে। কেউ আবেদন করে মন্ত্রী পর্যন্ত জানাতে হবে কেন? লাইসেন্স আবেদনকারীরা আবেদন করল, কিন্তু আমার কাছে যদি মেসেজ আসে দুই মাস হলো ডোমেইন পাচ্ছি না… আমি পর্যন্ত যদি আসতে হয়, তাহলে বিটিআরসির কাজ কী?

তিনি বলেন, আমার কাগজ কলম নিয়ে লাভ নেই। সিটিজেন যদি খুশি হয়, তাহলে আমিও খুশি। তার মানে সিস্টেমটা ভালো কাজ করেছে। যেমন ৯৯৯-এর সেবা নিচ্ছে। এটা সবার কাছে জনপ্রিয়তা পেয়েছে। সার্ভিস ওই লেভেলে গেলে বাড়তি প্রোমোশন করতে হয় না। সবাই ডট গভ বিডি নিতে চায়, কিন্তু জটিলতার কারণে পারে না। তাই অন্যদিকে সুইচ করে।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের উপপরিচালক ড. শামসুজ্জোহার সঞ্চালনায় অন্যদের মধ্যে গভার্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি লিডার সমীরণ গুপ্ত, ইনভেস্টর ও কোচ সাজিদ রহমান, এপনিকের পলিসি সিগের কো-চেয়ার সুমন আহমেদ সাবির, বিটিআরসির মহাপরিচালক (ইঅ্যান্ডও) কাজী মুস্তাফিজুর রহমান, ভাষা প্রযুক্তিবিজ্ঞানী মামুন অর রশীদ, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X