কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মুঠোফোনের গ্রাহক সংখ্যা কমেছে ৬১ লাখ

মুঠোফোনের গ্রাহক সংখ্যা কমেছে ৬১ লাখ
প্রতীকী ছবি।

দেশে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা টানা চার মাস ধরে কমেছে। এ সময় ৬১ লাখের বেশি মুঠোফোনের গ্রাহক সংখ্যা কমেছে। একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে প্রায় ৫০ লাখ।

গত রোববার (১ ডিসেম্বর) মুঠোফোন ও ইন্টারনেট গ্রাহক নিয়ে সর্বশেষ হিসাব দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেখানে অক্টোবর পর্যন্ত হিসাব দেওয়া হয়েছে। ওই তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর জুনে মুঠোফোনের সর্বোচ্চ গ্রাহক ছিল ১৯ কোটি ৬০ লাখের বেশি। এরপর গ্রাহক সংখ্যা কমতে থাকে। অক্টোবরে মুঠোফোনের গ্রাহক ছিল ১৮ কোটি ৯৯ লাখের বেশি।

শুধু মুঠোফোনের গ্রাহক সংখ্যা নয়, এ সময় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। বিটিআরসির সর্বশেষ হিসাব বলছে, জুনে দেশে সর্বোচ্চ ১৪ কোটি ২১ লাখের বেশি ইন্টারনেট গ্রাহক ছিল। এরপর থেকে টানা চার মাস গ্রাহক কমেছে। অক্টোবরে দেশে ইন্টারনেট গ্রাহক ছিল ১৩ কোটি ৭১ লাখের বেশি। উল্লেখ্য, ৯০ দিনে কেউ একবার ইন্টারনেট ব্যবহার করলে তাকে গ্রাহক হিসেবে ধরে বিটিআরসি।

বিটিআরসির তথ্য বলছে, এই চার মাসে ইন্টারনেট গ্রাহকের মধ্যে মুঠোফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও কমেছে। জুনে সর্বোচ্চ ১২ কোটি ৯১ লাখের বেশি মুঠোফোন ইন্টারনেট গ্রাহক ছিল। অক্টোবরে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ১২ কোটি ৩৪ লাখের কিছু বেশিতে। তবে এ সময় ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা কিছুটা বেড়েছে।

মুঠোফোন অপারেটর ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সর্বশেষ বাজেটে মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এর প্রভাব পড়েছে মুঠোফোন ও ইন্টারনেট সেবায়। পাশাপাশি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিও এতে প্রভাব ফেলেছে।

মুঠোফোন ও ইন্টারনেট গ্রাহক কমার বিষয়ে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতির চলমান অর্থনৈতিক মন্দার প্রভাব টেলিকম খাতেও পড়েছে। ফলে কয়েক মাসে মুঠোফোন ও ইন্টারনেট গ্রাহক উল্লেখযোগ্য মাত্রায় কমেছে।

তিনি বলেন, বর্তমান বাজেটে সিম কার্ডে কর বৃদ্ধির কারণে নতুন সংযোগেও বিরূপ প্রভাব দেখা যাচ্ছে। অনেক গ্রাহকই একাধিক সিম ব্যবহার করছেন না বা নতুন সিম কিনছেন না। ফলে ক্রমাগত সংযোগসংখ্যা হ্রাস পাচ্ছে। সরকার সিমের ওপর কর মওকুফের বিষয়টি বিবেচনা করলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X