কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে নতুন সুবিধা, পরিচয় গোপন রেখেই আলোচনায় অংশ নেবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেসবুক গ্রুপে ‘নিকনেম’ নামে আরও একটি নতুন সুবিধা যুক্ত করেছে মেটা। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টেক ক্রাঞ্চ।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন চাইলে ফেসবুকের বিভিন্ন গ্রুপে নিজেদের আসল নামের পরিবর্তে ছদ্মনামে পোস্ট ও মন্তব্য করার পাশাপাশি প্রতিক্রিয়া জানাতে পারবেন।

টেক ক্রাঞ্চ জানায়, এত দিন ফেসবুক গ্রুপে পরিচয় গোপন রেখে পোস্ট করার সুযোগ থাকলেও সে ক্ষেত্রে অন্য সদস্যদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করা সম্ভব হতো না। কিন্তু এবার নিকনেম ব্যবস্থায় গোপনীয়তা বজায় রেখেই গ্রুপে নির্দিষ্ট ছদ্মনামে নিজস্ব পরিচিতি তৈরির পাশাপাশি ধারাবাহিক যোগাযোগ করা যাবে।

মেটা বলছে, অনেক ব্যবহারকারীই গ্রুপে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে আলাদা পরিচয়ে আলোচনায় অংশ নিতে চান। নিকনেম সেই সুযোগ করে দেবে।

গ্রুপে নিকনেম ব্যবহারের পর ব্যবহারকারীর মূল প্রোফাইল ও প্রোফাইল ছবি অন্য সদস্যদের কাছে গোপন থাকবে। তবে গ্রুপ অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুকের সিস্টেম তথ্যগুলো দেখতে পারবে। গ্রুপের সদস্যরা নিকনেমযুক্ত ব্যবহারকারীর আগের পোস্ট, মন্তব্য এবং গত সাত দিনের প্রতিক্রিয়াও দেখতে পারবেন। নিকনেম প্রোফাইলে পছন্দের ছবি ও রঙিন পটভূমি বেছে নেওয়া যাবে।

নিকনেম সুবিধা নিয়ে যেভাবে পোস্ট করবেন

গ্রুপে নতুন পোস্ট দেওয়ার সময় ‘অ্যানোনিমাস পোস্ট’ অপশনের পাশেই দেখা যাবে নিকনেম অপশন। ব্যবহারকারী চাইলে যে কোনো সময় নিকনেম চালু বা বন্ধ করতে পারবেন। তবে নিকনেম পরিবর্তনের ক্ষেত্রে দুই দিনের ব্যবধান মানতে হবে। নাম বদলের পর আগের সব পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া নতুন নামে যুক্ত হবে। একাধিক গ্রুপে ভিন্ন নিকনেম ব্যবহার করলে নাম পরিবর্তন কেবল সংশ্লিষ্ট গ্রুপের জন্য কার্যকর হবে।

ব্যবহারে সীমাবদ্ধতা

নিকনেম ব্যবহারে সীমাবদ্ধতাও রয়েছে। শুধু গ্রুপের অ্যাডমিনরা সুবিধাটি সদস্যদের জন্য চালু করতে পারবেন। ফলে গ্রুপ অ্যাডমিন চালু না করলে বিভিন্ন গ্রুপে সুবিধাটি ব্যবহার করা যাবে না।

নাম নির্বাচন

নিকনেম সুবিধাভোগীরা ফেসবুক গ্রুপে নিজেদের পছন্দমতো নাম নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। তবে নামটি অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে নির্বাচন করতে হবে এবং গ্রুপে একই নামে অন্য কেউ থাকতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১০

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৩

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৪

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৫

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৭

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৮

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

২০
X