কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাইকের জন্য কোনটি ভালো, পেট্রোল নাকি অকটেন?

অকটেন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা আর সরবরাহ সংকটের প্রভাব এখন স্পষ্ট বাংলাদেশেও | ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা আর সরবরাহ সংকটের প্রভাব এখন স্পষ্ট বাংলাদেশেও। পাম্পে দীর্ঘ লাইন, কখনো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এমন পরিস্থিতিতে মোটরসাইকেল ব্যবহারকারীরা এই সময়ে অনেকেই পেট্রোলের বিকল্প ভাবছেন। এ ক্ষেত্রে অকটেনকে বেছে নিচ্ছেন তারা। তাদের দাবি, অকটেন মানেই বেশি শক্তিশালী বা ভালো জ্বালানি

কিন্তু বাস্তবতা হলো, এই দুই ধরনের জ্বালানির পার্থক্য, ব্যবহার এবং কার্যকারিতা নির্ভর করে বাইকের ইঞ্জিন ও ব্যবহারের ধরন অনুযায়ী। ভুল জ্বালানি ব্যবহারে যেমন বাড়তে পারে খরচ, তেমনি কমে যেতে পারে ইঞ্জিনের কার্যক্ষমতা ও স্থায়িত্বও। তাই বর্তমান পরিস্থিতিতে সচেতন সিদ্ধান্ত নিতে পেট্রোল ও অকটেন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।

পেট্রোল ও অকটেনের পার্থক্য

বাংলাদেশে প্রচলিত ভাষায় ‘পেট্রোল’ ও ‘অকটেন’ আলাদা জ্বালানি হিসেবে পরিচিত হলেও, প্রকৃতপক্ষে উভয়ই একই ধরনের জ্বালানি। আন্তর্জাতিকভাবে এটি গ্যাসোলিন নামে পরিচিত। রাসায়নিকভাবে এগুলোর গঠন প্রায় একই। পার্থক্যটি মূলত অকটেন রেটিং বা মানে।

আন্তর্জাতিকভাবে জ্বালানিকে অকটেন নম্বর (RON-রিসার্চ অকটেন নম্বর) অনুযায়ী ভাগ করা হয়। সাধারণত এই মান ৮৬ থেকে শুরু হয়ে ৯১, ৯৫ বা তার বেশি হতে পারে। বাংলাদেশে পেট্রোল সাধারণত নিম্ন অকটেন মানের (প্রায় ৮০-৮৫), আর অকটেন হিসেবে পরিচিত জ্বালানি উচ্চ অকটেন মানের (৯০-৯৫) হয়।

অকটেন মান যত বেশি, জ্বালানিটি তত বেশি চাপ (কম্প্রেশন) সহ্য করে দেরিতে জ্বলে। ফলে ইঞ্জিনে ‘নকিং’ বা অস্বাভাবিক শব্দ কম হয় এবং কম্বাশন প্রক্রিয়া নিয়ন্ত্রিত থাকে।

কেন পেট্রোল ব্যবহার করবেন

যদি আপনার বাইক সাধারণ মানের বা কম ক্ষমতার (স্ট্যান্ডার্ড) হয়, তাহলে পেট্রোলই যথেষ্ট। এটি সহজলভ্য এবং তুলনামূলকভাবে সস্তা। দৈনন্দিন যাতায়াত বা স্বল্প দূরত্বের ব্যবহারে পেট্রোল ব্যবহার করলে পারফরম্যান্সে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। এ ধরনের বাইকে উচ্চ অকটেন ব্যবহার করলেও বাড়তি সুবিধা খুব একটা পাওয়া যায় না। বরং অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে।

কেন অকটেন ব্যবহার করবেন

উচ্চ ক্ষমতাসম্পন্ন বা হাই-কম্প্রেশন ইঞ্জিনের বাইকের জন্য অকটেন বেশি উপযোগী। স্পোর্টস বা নতুন মডেলের বাইকে ইঞ্জিনের কার্যক্ষমতা ঠিক রাখতে এবং নকিং কমাতে উচ্চ অকটেনের জ্বালানি কার্যকর ভূমিকা রাখে। এছাড়া ইঞ্জিনে যদি ঝাঁপ বা অস্বাভাবিক শব্দের সমস্যা দেখা দেয়, তাহলে উচ্চ অকটেনের জ্বালানি তা কমাতে সাহায্য করে। দীর্ঘমেয়াদে এটি ইঞ্জিনের আয়ু বাড়াতেও সহায়ক হতে পারে।

আপনার বাইকের জন্য কোনটি ভালো?

স্ট্যান্ডার্ড বা দৈনন্দিন ব্যবহারের বাইকের জন্য সাধারণ পেট্রোলই যথেষ্ট। তবে যদি আপনার বাইক উচ্চ ক্ষমতাসম্পন্ন বা স্পোর্টস টাইপের হয়, তাহলে ৯৫ বা তার বেশি অকটেন ব্যবহার করাই ভালো।

মূলত সঠিক জ্বালানি নির্বাচন নির্ভর করে বাইকের ইঞ্জিন কম্প্রেশন, পারফরম্যান্সের চাহিদা এবং ব্যবহারের ধরন অনুযায়ী। তাই অযথা বেশি খরচ না করে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ।

সূত্র: বাইকবিডি

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ট্রাম্পের পাশে বসে ফাইনাল দেখবেন স্পেনের প্রধানমন্ত্রী

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে কিয়েভ

আবু সাঈদ-ওসমান হাদীর স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জলবায়ুর জন্য বড় হুমকি ফুটবল বিশ্বকাপ: গবেষণা

ব্যাপক ঝড়-বৃষ্টি হলেও আছে ভ্যাপসা গরমের আভাস

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা করছে চেক সরকার

আগস্টেই ১০টি বিশেষ সুবিধা নিয়ে আসছে প্রবাসী কার্ড

সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘বিষঝাড়া ওঝা’

১০

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

১১

জকোভিচকে চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি

১২

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

১৩

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন

১৫

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

১৬

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

১৮

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

১৯

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

২০
X