কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পানির দখল নিয়ে দুই পরিবারের বিরোধ, সংঘর্ষে নিহত ৪২

চাঁদের সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
চাঁদের সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

পানির দখল নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাদের পূর্বাঞ্চলে পানি ব্যবহারের অধিকার নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমানে মাহামাত ওয়াদি ফিরা প্রদেশের ইগোতে গ্রামে সফরের সময় এই তথ্য নিশ্চিত করেছেন। এই এলাকাটি সুদানের সীমান্তের কাছে অবস্থিত। গত শনিবার থেকে সেখানে সহিংসতা শুরু হয়।

উপ-প্রধানমন্ত্রী জানান, সংঘর্ষে আরও ১০ জন আহত হয়েছেন। তাদের প্রাদেশিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ প্রতিশোধমূলক হামলা বাড়তে থাকে; ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে।

তিনি জানান, নিরাপত্তা বাহিনীর ‘দ্রুত পদক্ষেপ’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেছে। বর্তমানে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে রয়েছে’। এ ঘটনায় কর্তৃপক্ষ গ্রামে একটি প্রচলিত (প্রথাগত) মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া অপরাধমূলক দায় নির্ধারণের জন্য বিচারিক তদন্তও চালু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাদে জমি ও পানির দখল নিয়ে আন্তঃসম্প্রদায় সংঘর্ষ প্রায়ই ঘটে। গত বছর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হন এবং ঘরবাড়ি ধ্বংস হয়।

মাহামাত বলেন, পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় আরও অস্থিরতা রোধে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X