কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন মালির সামরিক প্রধান

রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে মালির সামরিক প্রধান। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে মালির সামরিক প্রধান। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক বিদ্রোহী হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন মালির সামরিক নেতা আসসিমি গোইতা। তিনি দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ইগর গ্রোমাইকোর সঙ্গে বৈঠক করেছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত ছবিতে এ বৈঠকের দৃশ্য দেখা গেলেও এর সঙ্গে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সপ্তাহান্তে সংঘটিত হামলায় সরকারের এক মন্ত্রী নিহত হওয়ার পর এটিই গোইতার প্রথম জনসমক্ষে উপস্থিতি। খবর আলজাজিরার।

এর আগে রাশিয়া জানিয়েছিল, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তারা আগ্রহী। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে মালিতে রাশিয়ার প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত শনিবার পশ্চিম আফ্রিকায় আল-কায়েদা ঘনিষ্ঠ গোষ্ঠী ও তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা মালির প্রধান সামরিক ঘাঁটি এবং রাজধানী বামাকোর বিমানবন্দর সংলগ্ন এলাকায় হামলা চালায়। একই সময়ে উত্তরের কিদাল অঞ্চল থেকে সরকারপন্থি বাহিনীর সহায়তায় থাকা রুশ সেনাদেরও পিছু হটতে হয়।

একই সময়ের কাছাকাছি মধ্যাঞ্চলের সেভারে, উত্তরের কিদাল এবং গাও শহরেও অস্থিরতার খবর পাওয়া গেছে। সেখানে সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই চলছে।

মালি দীর্ঘদিন ধরে পশ্চিম আফ্রিকায় আল-কায়েদা এবং আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলার মুখে রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে তুয়ারেগ বিদ্রোহও বহু বছর ধরে দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১০

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১১

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১২

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৩

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৪

হুহু করে কমছে তেলের দাম

১৫

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৬

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৭

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৮

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৯

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

২০
X