বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের প্রস্তাব নিয়ে মাহাথিরের কড়া সমালোচনা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধে দেওয়া ২০ দফা প্রস্তাবকে সরাসরি ‘হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

শুক্রবার (৩ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রস্তাবটি আসলে হামাসকে দেওয়া কোনো শান্তি প্রস্তাব নয়; বরং বলা হয়েছে— চার দিনের মধ্যে মেনে নিতে হবে, নইলে গণহত্যা আরও ভয়াবহ হবে। মাহাথিরের মতে, এই প্রস্তাব ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে তৈরি করেছেন, যা ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করাতে ইসরায়েলের দখল পরিকল্পনার অংশ।

তিনি বলেন, ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন যদি আত্মসমর্পণ করতে বলা হয়, তবে তাদের এই আত্মত্যাগ ও গাজার ধ্বংসস্তূপ সবই বৃথা হয়ে যাবে।

ট্রাম্পকে শান্তির দূত নয়, বরং চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে সমাধান চাপিয়ে দেওয়ার অভ্যস্ত নেতা হিসেবে উল্লেখ করে মাহাথির লিখেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধেও তিনি ব্যর্থ হয়েছেন। তার আশঙ্কা, হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করলে গাজায় গণহত্যা আরও তীব্র হবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও সহায়তা দেবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X