বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০১ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

এখনো ধরাছোঁয়ার বাইরে গাজামুখী নৌযান ‘ম্যারিনেট’ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্লোবাল সমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক হলেও একটি নৌযান এখনো গাজার পথে রয়েছে। সেটি হলো ‘ম্যারিনেট’। খবর আলজাজিরার

বৃহস্পতিবার ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, মোট দুই ডজন নৌযানের মধ্যে একটিকে বাদে বাকিগুলো ইসরায়েলি বাহিনী আটক করেছে। এখনো মারিনেট নামের একটি জাহাজ গাজার পথে রয়েছে। এই জাহাজগুলো প্রতীকীভাবে যুদ্ধবিধ্বস্ত গাজায় সাহায্য পাঠানোর চেষ্টা করছিল।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে মোট ছয়জন যাত্রী রয়েছেন। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, জাহাজটি বর্তমানে আন্তর্জাতিক জলসীমায় চলছে। গাজার উপকূল থেকে এটি প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে।

সম্প্রতি ইঞ্জিনে ত্রুটি দেখা দিলেও সেটি মেরামত করা হয়েছে বলে জানানো হয়েছে। নৌযানটি এখনো ‘স্টারলিংক সংযোগের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছে’। ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা (জিএমটি) পর্যন্ত নৌযানটির সরাসরি সম্প্রচার চালু ছিল।

‘মারিনেট’-এর সর্বশেষ অবস্থার খবর পেতে ফ্লোটিলা আয়োজকরা নিয়মিত তথ্য দিচ্ছেন।

ইসরায়েল শুরু থেকেই ঘোষণা দিয়েছিল, তারা ফ্লোটিলা থামাবে। তাদের দাবি, এসব জাহাজ ‘বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে।’ তবে আন্তর্জাতিক আইন অনুসারে মানবিক সহায়তা পৌঁছানো বাধা দেওয়া যায় না।

এদিকে, গ্রিসসহ বিশ্বের বিভিন্ন দেশে হাজারো মানুষ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে বিক্ষোভ করছে। গাজায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে এই বিক্ষোভ আরও জোরদার হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X