কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ডে-কেয়ারে বেঁধে রাখা হতো শিশুদের, শরীরে আঘাতের চিহ্ন  

ডে-কেয়ার সেন্টারে শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন ও অবহেলা। ছবি : সংগৃহীত
ডে-কেয়ার সেন্টারে শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন ও অবহেলা। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার ইয়োগ্যাকার্তা শহরের একটি ডে-কেয়ার সেন্টারে শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন ও অবহেলার অভিযোগ উঠেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এ নির্যাতনের শিকার হয়েছে অন্তত ৫৩ শিশু। সোমবার (২৭ এপ্রিল) বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘লিটল আরেশা’ নামের ওই ডে-কেয়ার সেন্টারটি বহুদিন ধরে অভিভাবকদের কাছে নিরাপদ হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত শুক্রবার হঠাৎ পুলিশের অভিযানে বেরিয়ে আসে ভয়ংকর সব তথ্য।

স্থানীয় এক অভিভাবক জানান, অভিযানের সময় পাওয়া ভিডিওতে দেখা যায়, শিশুদের হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে। বেশিরভাগ শিশুর শরীরেই কোনো কাপড় ছিল না, কেবল ডায়াপার পরানো ছিল।

পুলিশের অভিযোগ, ডে-কেয়ারটির ভেতরে দীর্ঘদিন ধরে শিশুদের ওপর অমানবিক নির্যাতন চলছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান, ফাউন্ডেশনের প্রধানসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীরা জানান, অভিযানের সময় কয়েকটি ছোট কক্ষ পাওয়া যায়। যেখানে প্রায় তিন মিটার জায়গার মধ্যে গাদাগাদি করে ২০ জন শিশুকে রাখা হতো। এছাড়া অনেক শিশুর শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

ডে-কেয়ারটিতে মোট ১০৩ জন শিশু ছিল। এর মধ্যে অন্তত ৫৩ জন শারীরিক নির্যাতন বা অবহেলার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, ‘লিটল আরেশা’ কোনো বৈধ অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল। পুলিশের অভিযানের পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইন্দোনেশিয়ার অন্যান্য ডে কেয়ারগুলোর ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। অনেক কেন্দ্রই যথাযথ লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে বলে কর্তৃপক্ষের দাবি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য শারীরিক ও মানসিক পরীক্ষা নিশ্চিত করা হবে। পাশাপাশি তাদের অভিভাবকদের জন্যও ট্রমা নিরসন সহায়তা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X