কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০১:২৭ পিএম
আপডেট : ১২ মে ২০২৬, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় অভিবাসীবাহীদের নৌকা ডুবে নিখোঁজ ১৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার পশ্চিম উপকূলে পাংকর দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, নৌকাটিতে মোট ৩৭ অবৈধ অভিবাসী ছিলেন।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানায়, সোমবার ভোরে এক স্থানীয় জেলে সমুদ্রে কয়েকজন মানুষকে ভাসতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন।

পেরাক অঙ্গরাজ্যের এমএমইএ পরিচালক মোহাম্মদ শুকরি খোতব এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করতে অভিযান চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিবাসীরা গত ৯ মে ইন্দোনেশিয়ার কিসারান এলাকা থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়ার পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গর ও কুয়ালালামপুরসহ বিভিন্ন এলাকা।

নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী নৌকা, হেলিকপ্টার ও নজরদারি বিমান মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুলনামূলকভাবে উন্নত অর্থনীতির দেশ মালয়েশিয়ায় এশিয়ার দরিদ্র দেশগুলো থেকে আসা লাখ লাখ অভিবাসী কাজ করেন। নির্মাণ ও কৃষি খাতে কাজ করা এসব শ্রমিকের বড় একটি অংশ অবৈধভাবে সেখানে অবস্থান করছেন।

তবে মানবপাচারকারী চক্রের মাধ্যমে সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশের এই যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রায়ই এ ধরনের নৌকাডুবির ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরে থাই-মালয়েশিয়া উপকূলের কাছে আরেকটি নৌকাডুবিতে ৩৬ অভিবাসীর মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১০

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১১

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১২

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৩

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৪

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৫

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৭

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৮

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৯

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

২০
X