কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:৫৮ এএম
আপডেট : ১৩ মে ২০২৬, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, কারণ কী

২০১৭ সালে ট্রাম্পের চীন সফরের সময় তোলা ছবি
২০১৭ সালে ট্রাম্পের চীন সফরের সময় তোলা ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) বিকেলে তিনি রওনা হন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। খবর আলজাজিরা ও সিএনএনের।

রওনা হওয়ার আগে ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে তিনি ইরান ইস্যুতে ‘দীর্ঘ আলোচনা’ করবেন। তবে সফরের মূল গুরুত্ব থাকবে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কের ওপর।

২০১৭ সালে প্রথম মেয়াদে চীন সফরের পর এটি ট্রাম্পের প্রথম বেইজিং সফর। তবে এবার দুই দেশের সম্পর্ক অনেক বেশি জটিল ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির এই বৈঠক দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক ও প্রতিদ্বন্দ্বিতার নতুন দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রযুক্তি, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজসম্পদ, তাইওয়ান ইস্যু এবং ইরান যুদ্ধ, সব মিলিয়ে আলোচনা অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে।

বিশেষ করে ইরান ইস্যু সফরটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কারণ চীনের ঘনিষ্ঠ অংশীদার ইরান এখনো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সমঝোতার আহ্বানে অনড় অবস্থানে রয়েছে।

অর্থাৎ, ট্রাম্প ও শির এই বৈঠক শুধু অর্থনৈতিক নয়, বৈশ্বিক কূটনীতি ও ক্ষমতার ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

১০

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১১

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১২

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১৩

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৪

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৫

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৭

কমলো এলপি গ্যাসের দাম

১৮

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৯

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

২০
X