কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৯০

মানচিত্রে ঘটনাস্থল। ছবি : সংগৃহীত
মানচিত্রে ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বেড়েছে। শনিবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে চীনের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার শানসি প্রদেশের কিনইউয়ান কাউন্টির লিউশেনইউ খনিতে বিস্ফোরণের সময় ভূগর্ভে ২৪৭ শ্রমিক কাজ করছিলেন।

বিস্ফোরণের পর জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। উদ্ধারকারীরা এখনো জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়লাখনিগুলোর মধ্যে চীনের খনিগুলো অন্যতম বলে দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, তদারকির ঘাটতি এবং দুর্নীতির কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী খনি দুর্ঘটনা ঘটে। এ ছাড়া দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির চাপে মুনাফা বাড়াতে গিয়ে অনেক কোম্পানি নিরাপত্তা মান উপেক্ষা করে শ্রমিকদের দিয়ে কাজ করায়।

চীনের মোট জ্বালানি ব্যবহারের অর্ধেকের বেশি এখনো কয়লার ওপর নির্ভরশীল, যদিও সাম্প্রতিক বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা চলছে।

কর্তৃপক্ষ বলেছে, উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১০

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১১

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১২

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৩

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৪

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৭

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৮

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

২০
X