মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রশান্ত মহাসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন

চীনের জেএল-৩ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী। ছবি: সংগৃহীত
চীনের জেএল-৩ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী। ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির বার্ষিক সামরিক মহড়ার অংশ হিসেবে সোমবার (০৬ জুন) এ পরীক্ষা চালানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, একটি চীনা নৌবাহিনীর সাবমেরিন থেকে ডামি বা পরীক্ষামূলক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি সমুদ্রের একটি নির্ধারিত এলাকায় নির্ভুলভাবে নিক্ষেপ করা হয়।

তবে ক্ষেপণাস্ত্রটি কোন সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি চীন।

এ ঘোষণার কিছুক্ষণ আগেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কর্মকর্তারা জানান, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তাদের আগেই জানানো হয়েছিল।

২০২৪ সালের সেপ্টেম্বরের পর দ্বিতীয়বারের মতো প্রশান্ত মহাসাগরের জলসীমায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন। এর আগে চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স একই অঞ্চলে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছিল।

প্রতিবেদনে এ পরীক্ষাকে ‘নিয়মিত সামরিক মহড়ার অংশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ‘এটি চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ। সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই এ বিষয়ে জানানো হয়েছিল।’

প্রতিবেদনে আরও বলা হয়, এটি কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালিত হয়নি। পাশাপাশি এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক আইন ও প্রচলিত রীতিনীতির মেনেই করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই পরীক্ষা চালিয়েছে বেইজিং। অঞ্চলটিতে চীন একদিকে যেমন সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, অন্যদিকে উন্নত অস্ত্র ব্যবস্থার পরীক্ষাও জোরদার করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১০

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১১

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১২

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৫

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৬

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৭

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৮

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১৯

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

২০
X