কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার বৈকাল হ্রদে মাইক্রোবাস ডুবে ৭ চীনার মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়ার বৈকাল হ্রদে মাইক্রোবাস ডুবে সাত চীনা পর্যটক ও এক রুশ চালকের মৃত্যু হয়েছে। ডুবুরিরা হ্রদের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেছেন। খবর রয়টার্সের

কর্তৃপক্ষ জানিয়েছে, বরফে ঢাকা হ্রদের ওপর দিয়ে যাওয়ার সময় গাড়িটি একটি তিন মিটার চওড়া ফাটলের মধ্যে পড়ে যায়। এরপর মাইক্রোবাসটি প্রায় ১৮ মিটার গভীরে তলিয়ে যায়। মরদেহ খুঁজে বের করতে ডুবুরিদের পানির নিচের ক্যামেরা ব্যবহার করতে হয়েছে।

ইরকুৎস্ক অঞ্চলের গভর্নর ইগর কোভজিয়েভ নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, একজন চীনা পর্যটক কোনোরকমে বেঁচে ফিরেছেন। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুও ছিল।

গভর্নর বলেন, পর্যটকরা নিবন্ধিত ট্যুর অপারেটরের মাধ্যমে নয়, নিজেরা ভ্রমণে গিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেন, এই সময় বৈকাল হ্রদের বরফের ওপর যাওয়া নিষিদ্ধ এবং অত্যন্ত বিপজ্জনক।

বৈকাল হ্রদ বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ। শীতকালে এর পানি জমে বরফ হয়ে যায়। তবে বরফের স্তরে ফাটল তৈরি হলে তা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সাম্প্রতিক বছরগুলোতে এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে রাশিয়ার কর্তৃপক্ষ। গভর্নর আরও জানান, একই সময়ে পৃথক দুটি ঘটনায় ছয়জনকে বরফে আটকে পড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

কয়েক সপ্তাহ আগে বৈকাল হ্রদের বরফের ওপর একটি গাড়ি উল্টে আরেক চীনা পর্যটকের মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১০

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১১

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১২

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৩

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৪

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৫

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৯

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

২০
X