কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের প্রস্তাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বললেন, ‘নো থ্যাংকস’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল পাঠানোর প্রস্তাব দিয়েছেন। তবে ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত এই দ্বীপের প্রধানমন্ত্রী ইন্স-ফ্রেদেরিক নিলসেন তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। তিনি সরাসরি বলেছেন, ‘নো থ্যাংকস।’

প্রধানমন্ত্রী জানান, গ্রিনল্যান্ডের নিজস্ব সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে। সেখানে নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা পান। তাই বাইরের ভাসমান হাসপাতালের প্রয়োজন নেই বলেই তারা মনে করেন।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, তিনি গ্রিনল্যান্ডে একটি মার্কিন হাসপাতাল জাহাজ পাঠাতে কাজ করছেন। এ বিষয়ে তিনি লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ও গ্রিনল্যান্ডবিষয়ক বিশেষ দূত জেফ ল্যান্ড্রির সঙ্গে আলোচনা করছেন বলেও জানান।

প্রধানমন্ত্রী নিলসেন বলেন, তারা যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে সংলাপ ও সহযোগিতায় আগ্রহী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ উত্তেজক মন্তব্য করার বদলে সরাসরি আলোচনার আহ্বান জানান তিনি।

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার আগ্রহ ট্রাম্প আগেও প্রকাশ করেছেন। তবে ডেনমার্ক ও ইউরোপের দেশগুলোর আপত্তির মুখে সে পরিকল্পনা এগোয়নি। সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলেও পরে আলোচনা শুরু হয়।

এর মধ্যেই ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ড জানিয়েছে, রাজধানী নুকের কাছে গ্রিনল্যান্ডের জলসীমা থেকে এক মার্কিন ডুবোজাহাজের অসুস্থ নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে ট্রাম্পের হাসপাতাল জাহাজ প্রস্তাবের কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X