কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সম্মুখসারির যোদ্ধাদের সময়সীমা নির্ধারণ করে দিল ইউক্রেন

যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনারা। ছবি: সংগৃহীত
যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনারা। ছবি: সংগৃহীত

সম্মুখসারির যোদ্ধাদের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ইউক্রেন। দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি এসব সেনার জন্য দুই মাসের সময়সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি সম্মুখসারিতে মোতায়েন সৈন্যদের জন্য বাধ্যতামূলক দুই মাসের সময়সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছেন। মস্কোর সঙ্গে চলমান যুদ্ধের পঞ্চম বছরে জনবল সংকটে থাকা কিয়েভের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের সেনাদের মাসের পর মাস গোলাবর্ষণের মধ্যে অবস্থান এবং ধারাবাহিক রুশ অগ্রযাত্রা ঠেকানোর প্রচেষ্টার মধ্যে এ নির্দেশনা এসেছে।

এক বিবৃতিতে সিরস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে ড্রোনের আধিপত্য লজিস্টিক কার্যক্রমকে জটিল করে তুলেছে এবং যুদ্ধ পরিচালনার ধরনকে ‘গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন’ করেছে। সৈন্যরা সর্বোচ্চ দুই মাস পর্যন্ত তাদের অবস্থানে থাকতে পারবে। এটি কমান্ডারদের নিশ্চিত করতে হবে। এরপর এক মাসের মধ্যে বাধ্যতামূলক রোটেশন (বদলি) সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, যথাসময়ে রোটেশন শুধু সংগঠনের বিষয় নয়, এটি আমাদের সৈন্যদের জীবন রক্ষা এবং প্রতিরক্ষার স্থিতিশীলতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্দেশনায় ফ্রন্টলাইনের সৈন্যদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো খাবার ও গোলাবারুদ সরবরাহের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

১০

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

১১

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

১২

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

১৩

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৪

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১৫

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১৬

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৮

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৯

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

২০
X