কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

ইউরোপে গ্যাস মজুত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এপ্রিলের শেষে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের মজুত নেমে এসেছে ৩২.৭৩ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে বসন্তকালের সর্বনিম্ন। গ্যাস অবকাঠামো পরিচালনাকারী সংস্থার তথ্যে এ তথ্য জানা গেছে।

গত বছরের একই সময়ে এই হার ছিল ৩৯.৫২ শতাংশ। এর আগের বছরগুলোতে মজুত আরও বেশি ছিল। ২০২৪ সালে ৬২.৪৪ শতাংশ এবং ২০২৩ সালে ৫৯.৭৩ শতাংশ। বর্তমানে মজুতের পরিমাণ প্রায় ২০২২ সালের জ্বালানি সংকটের সময়ের কাছাকাছি অবস্থায় রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত বসন্তে গ্যাসের ব্যবহার কমে যাওয়ায় মজুত বাড়তে শুরু করে। কিন্তু এবার তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। মে মাসেও অনেক দেশ গ্যাস তুলতে থাকায় মজুত আরও কমে গেছে।

এদিকে ইউরোপের গ্যাস আমদানির বড় অংশ এখন যুক্তরাষ্ট্র থেকে আসছে, যা মোট চাহিদার প্রায় ৪৫ শতাংশ। আর কাতার দ্বিতীয় এবং রাশিয়া অবস্থানে তৃতীয় রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় কাতারের তরল গ্যাস (এলএনজি) সরবরাহেও বিঘ্ন ঘটছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১০

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১১

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১২

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৩

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৪

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৫

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৭

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৮

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৯

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

২০
X