বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ
সাইবার হামলা

পোল্যান্ডের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক সাইবার হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। হ্যাকাররা দেশটির অন্তত পাঁচটি পানি শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। এতে পানি সরবরাহের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারত।

পোল্যান্ডের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, গত দুই বছরে পানি শোধনাগার, বিদ্যুৎ ব্যবস্থা ও পরিবহন নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর একাধিক নাশকতামূলক সাইবার হামলা প্রতিহত করা হয়েছে।

যদিও এসব হামলার সঙ্গে সরাসরি রাশিয়ার সম্পৃক্ততার কথা নিশ্চিত করা হয়নি, তবু সাম্প্রতিক সময়ে মস্কো-ঘনিষ্ঠ হ্যাকার গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পোল্যান্ডে একের পর এক সাইবার হামলার অভিযোগ উঠেছে। এর মধ্যে বিদ্যুৎ গ্রিড অচল করার চেষ্টাও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

টেকক্রাঞ্চ আরও জানায়, একই ধরনের হুমকি শুধু পোল্যান্ডেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রেও অতীতে পানি শোধনাগারে সাইবার হামলার ঘটনা ঘটেছে। ২০২১ সালে ফ্লোরিডার একটি পানি শোধনাগারে হ্যাকাররা রাসায়নিকের মাত্রা পরিবর্তনের চেষ্টা করেছিল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পানি ও জ্বালানি খাতের শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো বিশ্বজুড়ে বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। সাম্প্রতিক কিছু মার্কিন সতর্কবার্তায় ইউটিলিটি ব্যবস্থায় ব্যবহৃত নিয়ন্ত্রণ প্রযুক্তিতে ইরান-সমর্থিত হ্যাকারদের হামলার কথাও উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১০

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১১

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১২

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৩

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৫

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৬

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৭

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৮

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৯

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০
X