কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

সারমাত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ছবি : সংগৃহীত
সারমাত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ছবি : সংগৃহীত

রাশিয়া নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘সারমাত’ বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র। খবর আল-জাজিরার।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়ে অবহিত করছেন।

পুতিন জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সামরিক বাহিনীর কার্যক্রমে যুক্ত হবে।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র।

তার দাবি, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ধ্বংসক্ষমতা পশ্চিমা দেশগুলোর সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় চার গুণ বেশি।

রাশিয়ার দাবি অনুযায়ী, সারমাত সাব-অরবিটাল ফ্লাইট সক্ষমতা রাখে এবং এর পাল্লা ৩৫ হাজার কিলোমিটারেরও বেশি। পুতিন আরও বলেন, এটি বর্তমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

পশ্চিমা বিশ্বে ‘সাটান টু’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি পুরোনো সোভিয়েত যুগের ভয়েভোদা ক্ষেপণাস্ত্রের পরিবর্তে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে।

২০১১ সালে সারমাত প্রকল্পের কাজ শুরু হলেও এর উন্নয়ন প্রক্রিয়ায় নানা বাধা আসে। মঙ্গলবারের পরীক্ষার আগে ক্ষেপণাস্ত্রটির মাত্র একটি সফল পরীক্ষা হয়েছিল। ২০২৪ সালে আরেকটি পরীক্ষার সময় বড় ধরনের বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে খবর প্রকাশিত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

১০

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

১১

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১২

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১৩

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১৪

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৫

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৬

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৭

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১৯

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

২০
X