শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জার্মানির উত্তরাঞ্চলের লুডভিগসলুস্ট শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের ছাদের অংশে আগুনের সূত্রপাত হলে দ্রুত ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর আনাদোলু এজেন্সির।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, আগুন লাগার সময় হেলেনে-ফন-ব্যুলো-ক্লিনিকুম হাসপাতালে মোট ৮২ জন রোগী ভর্তি ছিলেন। আগুনটি হাসপাতালের একটি অংশে, বিশেষ করে রেডিওলজি বিভাগের ছাদের কাঠামো থেকে শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আহতদের সবার অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, অন্তত একজনকে ঘটনাস্থলে পুনরুজ্জীবনের চেষ্টা করা হয়েছিল। তবে ওই ব্যক্তি নিহতদের মধ্যে রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন হাসপাতাল থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। অনেককে হাসপাতালের বেডে, আবার অনেককে হুইলচেয়ারে করে বাইরে আনা হয়। হাসপাতালের পোশাক পরিহিত রোগীরা ভবনের সামনে সড়ক ও লনে অবস্থান নেন, আর এ সময় পুরো হাসপাতাল এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।

অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X