কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৯:০৭ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইতালির প্রধানমন্ত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অ্যাডাল্ট সাইটে ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন। এর জন্য তিনি এক লাখ ইউরো ক্ষতিপূরণ চেয়েছেন। এক পর্নো অভিনেতার সঙ্গে মেলোনির ডিপফেক ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাডাল্ট সাইটে। এ ঘটনার পর এক লাখ ইউরো ক্ষতিপূরণ চেয়েছেন মেলোনি। খবর দ্য ইকোনমিক টাইমস।

ইতোমধ্যে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ অবৈধ ভিডিও আপলোড করার জন্য ব্যবহৃত স্মার্টফোন পর্যবেক্ষণ করে অপরাধীদের শনাক্ত করতে পেরেছেন। অ্যাডাল্ড সাইটে দেওয়া ডিপফেক ভিডিওটি ২০২২ সালে মেলোনির প্রধানমন্ত্রীর হওয়ার পূর্বে করা।

পুলিশ জানিয়েছে, এআই প্রযুক্তির মাধ্যমে নিখুঁতভাবে মেলোনির মুখাবয়ব ব্যবহার করা হয়েছে এ ভিডিওতে।

অনলাইন ডেটা বিশ্লেষণ করে জানা গেছে, আপলোড হওয়ার পর কয়েক লাখবার দেখা হয়েছে ভিডিওটি। এর আগেও মেলোনির মুখাবয়ব ব্যবহার করে ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি বিষয়টি আবার তাদের নজরে আসে। এরপরই আদালতের দ্বারস্থ হন মেলোনি।

এ ঘটনায় এক ব্যক্তি (৪০) ও তার বাবার (৭৩) দিকে অভিযোগের আঙুল উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। দায়ের হয়েছে মানহানি মামলা। আগামী জুলাই মাসে আদালতে সাক্ষ্য দেবেন মেলোনি।

অভিযুক্ত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়। ইতালির আইন অনুযায়ী মানহানির মামলা ফৌজদারি আইনে হতে পারে অথবা এতে কারাদণ্ডের বিধান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X