কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ময়ূর রান্না করে ইউটিউবার গ্রেপ্তার

ময়ূরের মাংস হাতে কোডম প্রণয় কুমার। ছবি: সংগৃহীত
ময়ূরের মাংস হাতে কোডম প্রণয় কুমার। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গনা রাজ্যে। রোববার (১১ আগস্ট) প্রতিবেদনটি প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

ভারতের জাতীয় পাখি ময়ূর। ময়ূরের মাংস রান্না করে খাওয়া এবং তা ভিডিও করে ইউটিউবে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় এক ইউটিউবারের বিরুদ্ধে। ওই ইউটিউবারের নাম কোডম প্রণয় কুমার। তিনি ভারতের তেলঙ্গানা রাজ্যের সিরসিল্লার বাসিন্দা। জাতীয় পাখি রান্না করে খাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয় এবং প্রতিবাদ জানান রাজ্যবাসী। বিতর্কের এক পর্যায়ে ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে নেন প্রণয় কুমার।

ভিডিওটি ভারতীয় বন অধিদপ্তরের নজরে এলে কর্মকর্তারা ময়ূরের মাংস রান্না করা স্থান পরিদর্শন করেন। কুমারের ধারণ করা ভিডিওটি যাচাই-বাছাই শেষে সংরক্ষিত প্রাণী হত্যার অভিযোগে কুমারকে গ্রেপ্তার করেন। তবে তার রান্না করা মাংস ময়ূরের কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নন বন কর্মকর্তারা।

কুমারকে গ্রেপ্তারের বিষয়ে সিরসিল্লার পুলিশ সুপার অখিল মহাজন বলেন, ইউটিউবার প্রণয় কুমারের বিরুদ্ধে রাজ্যের প্রচলিত ধারায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X