কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে হাসপাতালে আগুন, শিশুসহ নিহত ৭

তামিলনাড়ুতে হাসপাতালে আগুন। ছবি : সংগৃহীত
তামিলনাড়ুতে হাসপাতালে আগুন। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর দিনদিগুল এলাকার ত্রিচি রোডে বৃহস্পতিবার রাতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

পুলিশ জানিয়েছে, হাসপাতালের রিসিপশন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয় সময় রাত ৯টার দিকে সিটি হাসপাতাল নামের একটি অর্থোপেডিক হাসপাতালে এ অগ্নিকাণ্ড ঘটে। এরপর দ্রুত তা হাসপাতালের পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে শ্বাসকষ্টের কারণে অন্তত সাতজন নিহত হয়েছে। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

দিনদিগুলের কালেক্টর এমএন পুনগদি বলেন, ভবনের লিফটে আটকা পড়া ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হাসপাতালের আরও অন্তত ২৯ রোগীকে নিকটস্থ সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X