বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

গরু দিয়ে টেনে নেওয়া হচ্ছে নেতার গাড়ি, ভিডিও ভাইরাল

গরু দিয়ে টানা হচ্ছে সেই গাড়ি। ছবি : সংগৃহীত
গরু দিয়ে টানা হচ্ছে সেই গাড়ি। ছবি : সংগৃহীত

গরু দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে নেতার গাড়ি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে ভিডিওটি, যা নিয়ে অনেকেই হাস্য-রসাত্মক মন্তব্য করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, আসলে কী ঘটেছিল সেদিন?

ভারতের রাজস্থান রাজ্যের কুচামন পৌরসভার বিরোধীদলীয় নেতা অনিল সিংহ মেদতিয়ার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজ্যের বিরোধীদলীয় এই নেতা শখ করে বিদ্যুৎচালিত গাড়ি কিনেছিলেন। কিন্তু হঠাৎ করে মাঝপথে গাড়ির ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ায় বিপত্তির মুখে পড়েন তিনি। প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হন অনিল। খবর হিন্দুস্তান টাইমসের।

কয়েক দিন আগে মাঝরাস্তায় গাড়িটি থেমে যায়। উপায় না দেখে গাড়ির সামনে দড়ি বাঁধা হয়। ইলেকট্রিক গাড়ি চটজলদি বদলে যায় গরুর গাড়িতে। দুটি গরু সেই গাড়িটিকে টেনে নিয়ে যায় গন্তব্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামন শহরে এই ঘটনা ঘটেছে। কুচামন পৌরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ২০২৩ সালে ইলেকট্রিক গাড়ি কিনেছিলেন তিনি। কিন্তু গাড়ি নিয়ে প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন তিনি।

অনিল সিংহ মেদতিয়ার দাবি, মাঝরাস্তায় যখন-তখন বন্ধ হয়ে যায় তার বৈদ্যুতিক গাড়ি। এখন পর্যন্ত মোট ১৬ বার গাড়ি মেরামত করেছেন বলে জানিয়েছেন তিনি। তারপরও গাড়িটি ঠিকঠাক চলে না। চালানোর আগে গাড়ির ব্যাটারি চার্জ দিয়ে বের হলেও প্রায়ই মাঝরাস্তায় বন্ধ হয়ে যায়।

বিনোদ ভোজক নামের এক্স অ্যাকাউন্টে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, অনিলের ইলেকট্রিক গাড়ির সামনে দুটি গরু দাঁড়িয়ে। দড়ি দিয়ে গাড়ির সঙ্গে বাঁধা হয়েছে গরু দুটি। সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছে গরু দুটি। মাঝপথে অনিলের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে একজন মন্তব্য করেছেন, ‘‘শেষমেশ গরু দুটিই বাঁচাল।’’ আবার আরেকজন লিখেছেন, ‘‘এ তো আধুনিক গরুর গাড়ি!’’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X