কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

ভারতে দুই ব্যক্তিকে প্রকাশ্যে মারধর, বাংলাদেশের দাবিতে অপপ্রচার

রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত
রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এখন জঙ্গিবাদী শাসন চলছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। ভিডিওতে একটি লোকালয়ে একজন নারী ও একজন পুরুষকে প্রকাশ্যে মারধরের দৃশ্য প্রদর্শিত হয়েছে।

এই দাবি সঠিক নয় বলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লোকালয়ে একজন নারী ও একজন পুরুষকে প্রকাশ্যে মারধরের এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং, গত জুন মাসে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় এক পুরুষ ও এক মহিলাকে প্রকাশ্যে বেত্রাঘাত করার ঘটনাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম ‘দ‌্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর ওয়েবসাইটে গত ১ জুলাই ‘Couple whipped in Bengal: Police add sterner sections of attempt to murder, molestation’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির ফিচার ইমেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি ফ্রেমের দৃশ্যের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ফিচার ইমেজটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গত ২৮ জুনের একটি ঘটনা। ক্যাঙ্গারু কোর্টে এক পুরুষ ও এক মহিলাকে চাবুক, লাথি ও ঘুষি মারার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে।

প্রতিবেদনটিতে বলা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় এক পুরুষ ও এক মহিলাকে প্রকাশ্যে বেত্রাঘাত করার অভিযোগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ এনেছে পুলিশ।

এছাড়াও, হিন্দুস্তান টাইমস এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। অর্থাৎ এটি নিশ্চিত যে আলোচিত মারধরের ভিডিওটি ভারতের।

সুতরাং ভারতের লোকালয়ে প্রকাশ্যে মারধরের ঘটনার ভিডিওকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X