কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

নিজ আসনেই হারলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। ছবি : সংগৃহীত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় চমক দেখা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন তার নিজ আসনেই হেরে গেছেন। তাকে হারিয়েছেন অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজগামের (টিভিকে) প্রার্থী ভিএস বাবু। এমকে স্টালিন সেখানকার কোলাথুর নামের আসনে নির্বাচন করেছেন। এবার তিনি শুধুমাত্র একটি আসনেই দাঁড়িয়েছিলেন, আর সেটিতে হেরে গেছেন।

তামিলনাড়ুতে এবারই প্রথমবার নির্বাচনে অংশ নিয়েছে থালাপতি বিজয়ের টিভিকে। প্রথম নির্বাচনে একক সর্বোচ্চ আসনে জয় পেতে যাচ্ছে তারা। এতে করে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১১টি আসনে জয় পায় টিভিকে। তারা আরও ৯৬টি আসনে এগিয়ে ছিল।

অপরদিকে মুখ্যমন্ত্রী স্টালিনের ক্ষমতাসীন দল ডিএমকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চারটি আসনে জিতেছে। আর ৬৭টি আসনে এগিয়ে আছে।

এবারের বিধানসভা নির্বাচনে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির নাটকীয় উত্থান ঘটেছে। ফলে রাজনৈতিক মহলে নতুন করে জোট-জল্পনা শুরু হয়েছে।

সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগমের (এআইএডিএমকে) সঙ্গে টিভিকের সম্ভাব্য জোট নিয়ে আলোচনা ফের মাথাচাড়া দিয়েছে। তবে দুই পক্ষের আগের অবস্থান ও তিক্ত সম্পর্কের কারণে প্রাক-নির্বাচনী জোটের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

সুত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X