কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিজয়ের  

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তিনি এ ঘটনাকে ‘অমানবিক ও অমার্জনীয়’ উল্লেখ করে বলেন, সমাজে এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শনিবার এক বিবৃতিতে বিজয় বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মুখ্যমন্ত্রী বিজয় জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশকে দ্রুত ও নিবিড় তদন্ত চালিয়ে বিলম্ব না করে অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজয় আরও বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাজ্য সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সব তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিন, এআইএডিএমকে নেতা এডাপ্পাডি কে. পালানিস্বামী, পিএমকে সভাপতি অম্বুমানি রামদাস এবং এএমএমকের সাধারণ সম্পাদক টিটিভি দিনাকরণও এ হত্যাকাণ্ডের নিন্দা জানান। তারা অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে নারী ও শিশুর বিরুদ্ধে এ ধরনের অপরাধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কালবেলা/এমএ/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১০

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১১

টিভিতে আজকের যত খেলা

১২

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৩

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৪

স্বর্ণের আজকের বাজারদর

১৫

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৬

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৭

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৯

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

২০
X