কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

যে সমঝোতায় সরকার গঠনের পথে থালাপাতি বিজয়

থালাপাতি বিজয়। ছবি : সংগৃহীত
থালাপাতি বিজয়। ছবি : সংগৃহীত

তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবারের মতো জোট সরকার গঠন করতে যাচ্ছেন অভিনেতা ও রাজনীতিক থালাপাতি বিজয়। তার দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ছোট দলগুলোর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। জোট চুক্তি অনুযায়ী, মিত্র দলগুলোকেও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব দেওয়া হবে বলে রাজনৈতিক সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিসিকে একটি মন্ত্রিত্ব পেতে যাচ্ছে। এছাড়া বামপন্থি দল সিপিআই এবং সিপিএম এর জন্য দুটি মন্ত্রিত্ব রাখা হচ্ছে।

দল তিনটিরই বিধানসভায় দুটি করে আসন রয়েছে। উচ্চপর্যায়ের আলোচনার পর শুক্রবার তারা টিভিকেকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়।

এর আগে তারা ডিএমকের জোটসঙ্গী ছিল। তবে ডিএমকে প্রধান এম. কে. স্ট্যালিন রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় টিভিকেকে সমর্থনের বিষয়ে মিত্র দলগুলোকে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছিলেন বলে জানা গেছে।

ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেও মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে আলোচনা চলছে।

এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসও জোট সরকারের মন্ত্রিসভায় দুটি পদ প্রত্যাশা করছে বলে আগেই বিভিন্ন সূত্র জানিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গোল খেয়ে সুইস ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১০

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১১

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১২

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১৩

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৫

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৬

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৭

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৯

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

২০
X