কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ১২:০৯ এএম
আপডেট : ১২ মে ২০২৬, ০১:১৮ এএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৫ বছর বাড়ল পশ্চিমবঙ্গে

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, বিএসএফ-কে জমি হস্তান্তর এবং জনসংখ্যা গণনার কাজ শুরু করার মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বৈঠকে।

আবেদনের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারের সময় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দীঘি থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ২০১৫ সালের পর রাজ্যে উল্লেখ্যযোগ্য নিয়োগ না হওয়ায় অনেক শিক্ষিত যুবক-যুবতীর আবেদনের বয়স পেরিয়ে গেছে। তাদের কথা বিবেচনা করেই আবেদনের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মন্ত্রিসভা তা মঞ্জুর করেছে।

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি দ্রুত হস্তান্তর করা হবে।

তিনি বলেন, বিএসএফ যতটা জমি চেয়েছে, আমরা ততটাই দেব। পূর্বতন সরকারের অনীহা ও অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার মানসিকতার কারণে ভূমি দপ্তরকে কাজ করতে দেওয়া হয়নি। এমনকি উচ্চ আদালতের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা আজ থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছি।

মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী সোমবার (১৮ মে) পরবর্তী ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে আর.জি. কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার, নারী নির্যাতন রোধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন, নতুন পে-কমিশন গঠন এবং বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১০

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১১

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১২

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৩

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৪

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৫

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৬

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

১৭

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

১৮

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

১৯

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

২০
X