কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

আন্দোলন স্থগিতের ঘোষণা সিজেপির। ছবি: সংগৃহীত
আন্দোলন স্থগিতের ঘোষণা সিজেপির। ছবি: সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, তাদের উত্থাপিত সব দাবি সরকার মেনে নিয়েছে। এ পরিস্থিতিতে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শনিবার জন্তর মন্তরের আন্দোলনস্থলে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকা বলেন, সংগঠনের সব দাবি সরকার গ্রহণ করেছে। তাই আন্দোলনকারীদের অবিলম্বে বিক্ষোভ কর্মসূচি শেষ করে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করা হলো।

রাংকা বলেন, ভবিষ্যৎ কর্মসূচি ও পরবর্তী কৌশল সম্পর্কে পরে সংগঠনের পক্ষ থেকে জানানো হবে।

এদিকে আরশোলাদের আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক দলের নেতাকর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, যারা শুরু থেকেই এই ইস্যু তুলে ধরে আন্দোলন গড়ে তুলেছিলেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।

অন্যদিকে আশুতোষ রাংকা বলেন, সিজেপির দাবিগুলো কোনোভাবেই চরমপন্থি ছিল না; বরং এগুলো ছিল সাধারণ ও মৌলিক দাবি। সরকারের সব দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তে সেটিই প্রমাণিত হয়েছে।

কালবেলা/পিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১০

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১১

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

১২

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

১৩

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

১৪

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

১৫

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

১৬

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

১৮

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৯

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

২০
X