কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দুদিন পর সন্ধান মিলল গোয়ায় নিখোঁজ নেপালের মেয়র-কন্যার

আরতি হামাল। ছবি : সংগৃহীত
আরতি হামাল। ছবি : সংগৃহীত

নেপালের একটি উপমহানগরের মেয়রের মেয়ে গত সোমরাব ভারতের গোয়ায় নিখোঁজ হন। নিখোঁজের দুদিন পর তাকে উত্তর গোয়ার মান্দ্রেমের একটি হোটেল থেকে উদ্ধারের কথা জানিয়েছে ভারতীয় পুলিশ। খবর এনডিটিভির।

উদ্ধার হওয়া নেপালি ওই নারীর নাম আরতি হামাল। গত কয়েক মাস ধরে তিনি গোয়ার একটি ওশো ধ্যানকেন্দ্রে অবস্থান করছিলেন। তার বাবা গোপাল হামাল ধানগড়ি উপমহানগরের মেয়র।

গোপাল হামাল জানান, তার বড় মেয়ে আরতি গত কয়েক মাস ধরে গোয়ার একটি ওশো ধ্যানকেন্দ্রে অবস্থান করছিলেন। তবে সোমবার থেকে সে নিখোঁজ হয়। তাকে শেষবার অশ্বেম সমুদ্র সৈকতের কাছে দেখা গিয়েছিল।

তার এমন ঘোষণার পর গোয়া পুলিশ একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করে তারা।

ভারতীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, তার সন্ধানে রাজ্যজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। কানাকোনায় অবস্থিত রাজ্যের অন্য ওশো কেন্দ্রেও পুলিশ তার খোঁজ করেন।

তিনি বলেন, আরতি প্রায়ই গোয়া বেড়াতে আসেন। তিনি তার ফোনটি ওশো কেন্দ্রে রেখে যান। এ জন্য কারিগরি নজরদারির সাহায্যে তাকে খুঁজে পাওয়া যায়নি।

এই পুলিশ কর্মকতা আরও বলেন, উত্তর গোয়ার পেরনেম ও মান্দ্রেম এলাকা এবং এর আশপাশের সব হোটেলে তল্লাশি চালায় রাজ্য পুলিশ। আজ বুধবার আরতিকে চোপদেম গ্রামের একটি হোটেলে আরও দুই নারীর সঙ্গে পাওয়া যায়। ওই দুই নারী তার বান্ধবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X