কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

নারীর সঙ্গে পাওয়া গেল ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে যাওয়ার পর ছয় মাস ধরে নিজের পরিবারের কাছে নিখোঁজ থাকা এক বাংলাদেশির সন্ধান মিলেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাকে দক্ষিণ-পূর্ব ব্যাংককের একটি হোটেলে খুঁজে পায় দেশটির অভিবাসন পুলিশ। হোটেলের একটি কক্ষে একজন থাই নারীর সঙ্গে থাকছিলেন ওই বাংলাদেশি।

জানা গেছে, বাংলাদেশি ওই যুবকের নাম আবু আল-কাসিম। ৩০ বছর বয়সী এ যুবক চলতি বছরের মে মাসে থাইল্যান্ডে প্রবেশ করেছিলেন। দেশটিতে যাওয়ার পর ছয় মাস ধরে পরিবারের কাছ থেকে নিখোঁজ ছিলেন তিনি।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড জানিয়েছে, ব্যাংককের একটি হোটেল থেকে পরিবারের কাছে নিখোঁজ থাকা এক বাংলাদেশিকে খুঁজে পান কর্মকর্তারা। হোটেলের নয় তলার একটি কক্ষে এক নারীর সঙ্গে ছিলেন তিনি। কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় ২ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (নিষিদ্ধ মাদক) পাওয়া যায়। পরে মাদক রাখার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

থাইল্যান্ডে ইমিগ্রেশন ডিভিশনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আল-কাসিম ছয় মাসেরও বেশি আগে থাইল্যান্ডে আসেন কিন্তু তারপর বাংলাদেশে তার আত্মীয়দের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইমিগ্রেশন কর্মকর্তারা আরও জানিয়েছেন, এরই মধ্যে তার ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

খবরে বলা হয়েছে, হোটেলে খুঁজে পাওয়ার পর আবু আল-কাসিমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য রাখার ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও থাইল্যান্ডে অবস্থানের অভিযোগ আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X