কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কোনো শত্রুই ইরান আক্রমণের সাহস করে না, বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরান প্রতি বুধবার পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন করে। এ উপলক্ষে তেহরানে এক অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি জানান, দৃঢ় প্রতিরোধ শক্তি আর স্থিতিশীলতার কারণে শত্রুরা ইরান আক্রমণের সাহস করে না।

খামেনি বলেন, ইসলামি বিপ্লব এবং ইসলামি প্রজাতন্ত্রের কণ্ঠস্বর খুবই স্পষ্ট, যা বিশ্বের ভ্রান্ত ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তোলে। তিনি এ সময় আরও জানান, শত্রুরা ইরানের বিরুদ্ধে মানবাধিকার এবং পারমাণবিক ইস্যুকে বাহানা হিসেবে ব্যবহার করছে।

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা লেবানন ও ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনাগুলোকে ইরানের ওপর আরোপিত যুদ্ধের সঙ্গে তুলনা করেন। তিনি জানান, লেবানন ও ফিলিস্তিনে ইসরাইলি হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের বক্তব্য মিথ্যা।

খামেনি বলেন, আমেরিকানরা ইসরাইলি অপরাধ সম্পর্কে অবগত এবং তারাও এতে জড়িত। বর্তমান মার্কিন সরকার আসন্ন নির্বাচনের জন্য ইসরাইলি সরকারকে সমর্থন করছে। তারা যেভাবে নির্বাচনে জয় চায়, তেমনি বিজয় দেখতে চায় ইসরাইলের। অথচ আমেরিকান মুসলমানদের ভোট পেতে তারা এমন ভান করছে, যেন তারা এতে জড়িত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১০

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১১

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১২

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৩

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৪

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৫

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৬

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৭

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৯

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

২০
X